দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছেন শিক্ষামন্ত্রী




সিউল, ১ মে — দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) তার জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর এএফপির।

চোই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেন, “দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমি দুঃখিত যে, আমাকে সরে দাঁড়াতে হচ্ছে।”

উল্লেখযোগ্য বিষয় হলো, চোইয়ের দায়িত্ব ছাড়ার ঠিক আগেই তাকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল। বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বৃহস্পতিবার মধ্যরাতে পদত্যাগ করার পর চোইয়ের এ দায়িত্ব নেওয়ার কথা ছিল।

তবে চোই পদত্যাগ করায় এখন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন শিক্ষামন্ত্রী লি জু-হো। তিনি আগামী ৩ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, চোই সাং-মক গত বছরের ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৪ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দ্বৈত দায়িত্ব পালন করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language