জামালপুরে ভিক্ষুকের কান কে'টে দেওয়ার অভিযোগে যুবক আটক



জামালপুর, ৮ এপ্রিল: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভিক্ষা করতে আসা এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।

নৃশংস এ ঘটনাটি ঘটে দুপুরের দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায়।

আহত ভিক্ষুক আব্দুস সাত্তার (৫৫) একই উপজেলার বাসিন্দা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে আব্দুস সাত্তার বগারপাড় এলাকায় ভিক্ষা করতে গেলে সোহেল রানার কাছে সাহায্য চান। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল প্রথমে তাকে মারধর করেন এবং পরে পকেট থেকে একটি ধারালো অস্ত্র বের করে আব্দুস সাত্তারের একটি কান কেটে দেন।

স্থানীয়রা আহত সাত্তারকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

আটক সোহেল রানা উপজেলার মোনারপাড়া এলাকার বাসিন্দা এবং হবিবুর রহমানের ছেলে।

ওসি চাঁদ মিয়া জানান, “ভিক্ষুকের কান কেটে দেওয়ার মতো অমানবিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় মানবাধিকারকর্মীরা এই ঘটনার কঠোর শাস্তি দাবি করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language