শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃ'ত্যু



ঢাকা, ১ মে — রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবিবা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পসরা গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে। পরিবারের সঙ্গে সে শাহজাদপুরের একটি ভাড়া বাসায় বসবাস করছিল।

লাবিবার বাবা মো. আব্দুল্লাহ জানান, ঘটনার সময় বাসার জানালা দিয়ে হাত বাড়ালে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে লাবিবা। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language