আবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান


‘ফাতাহ’ সিরিজের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

১২০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ’ সিরিজের ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। সোমবার (৫ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সৈন্যদের অপারেশনাল প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও নির্ভুলতা সহ প্রযুক্তিগত সক্ষমতা মূল্যায়ন।

সংস্থাটি আরও জানায়, প্রশিক্ষণমূলক এ উৎক্ষেপণ সরাসরি প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কৌশলগত সংস্থা, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language