গাঁজা চাষ ও সেবনের বৈধতা চেয়ে মেক্সিকোতে বিশাল র‍্যালি


 গাঁজা চাষ ও ব্যবহারের বৈধতার দাবিতে মেক্সিকোতে আয়োজিত হয়েছে একটি বিশাল র‍্যালি। শনিবার (৩ মে) দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রধান সড়কে হাজারো মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্যক্তিগতভাবে গাঁজা চাষ ও সেবনের বৈধতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, বর্তমান আইনি জটিলতার কারণে ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এ সময় তারা সরকারের কাছে গাঁজার ব্যক্তিগত চাষ ও ব্যবহারের অনুমতির দাবি জানান।

উল্লেখ্য, ২০১৭ সালে মেক্সিকো সরকার চিকিৎসা ক্ষেত্রে গাঁজার ব্যবহারকে অনুমোদন দেয়। পরে ২০২১ সালে প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজার প্রকাশ্যে সেবন আইনি স্বীকৃতি পায়। তবে ব্যক্তিগত চাষ ও ব্যবহারে এখনো আইনি জটিলতা বিরাজ করছে। অন্যদিকে, বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজা বিক্রি এখনো নিষিদ্ধ মেক্সিকোতে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language