এবারের ঈদুল আজহায় ছুটি ১০ দিন


এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটিসহ মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন দেশের মানুষ। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ঈদুল আজহার ১০ দিনের ছুটি নিশ্চিত করতে আগামী ১৭ ও ২৪ মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এছাড়া সভায় ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

এদিকে বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত তুলে ধরবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language