চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত করলো আপিল বিভাগ


 রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৬ মে), রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

এর আগে, গত বুধবার হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ওই জামিনের বিরুদ্ধে আপিল করে।

গত বছরের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে ঢাকার এক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই মামলার পাশাপাশি, ২৬ নভেম্বর সাইফুল ইসলাম আলিফ হত্যা, আদালত ভবনে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগসহ মোট পাঁচটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language