মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ কানাবারো লুকাস, বয়স ছিল ১১৬ বছর



রিও গ্রান্দে দো সুল, ব্রাজিল — পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ কানাবারো লুকাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১১৬ বছর। বুধবার (৩০ এপ্রিল) ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে দীর্ঘায়ু পর্যবেক্ষক সংস্থা লংজেভিকুয়েস্ট।

১৯০৮ সালের ৮ জুন জন্ম নেওয়া কানাবারো তার বয়সের কোটায় ২০ পার হওয়ার আগেই ক্যাথলিক সন্ন্যাসী হন। তার জীবনের দীর্ঘ সময় তিনি ধর্মীয় কর্মকাণ্ডে কাটিয়েছেন। মৃত্যুর আগপর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের স্বীকৃত সর্বোচ্চ বয়সী মানুষ।

তার আগে এই খেতাবের অধিকারী ছিলেন জাপানের তোমিকো ইতোকা, যিনি ১১৬ বছর বয়সেই মারা যান।

লংজেভিকুয়েস্ট এক শোকবার্তায় জানিয়েছে, ছোটবেলায় ইনাহ ছিলেন খুবই রোগা, যার কারণে অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি আদৌ দীর্ঘদিন বাঁচতে পারবেন কি না। কিন্তু সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে তিনি কাটিয়ে দেন এক শতকেরও বেশি সময়।

ইনাহ নিজে দাবি করতেন তার জন্ম হয়েছিল ১৯০৮ সালের ২৭ মে, যদিও সরকারি রেকর্ডে তার জন্মতারিখ ৮ জুন হিসেবে নথিভুক্ত। এই তথ্য নিশ্চিত করেছে জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপের (GRG) পরিচালক।

দীর্ঘায়ু বিষয়ক দুই আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুসারে, ইনাহ কানাবারোর মৃত্যুর পর বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হলেন ইংল্যান্ডের সারেতে বসবাসকারী ১১৫ বছর বয়সী এথেল ক্যাটারহাম।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language