ঢাকা, ২৬ এপ্রিল:
ডিসেম্বর থেকে জুনে নির্বাচন নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহার হবে না কেন।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, "ছাত্রদের এপিএস (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি) বানিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে, যা অত্যন্ত ভয়ঙ্কর।"
তিনি প্রশ্ন তোলেন, "মন্ত্রণালয়ে কেন ছাত্রদের কমিটি থাকবে? এতে ছাত্র সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।"
রিজভী অভিযোগ করেন, সমাজের কিছু অসাধু ব্যক্তি ছাত্রদের বিপথগামী করছে এবং নানা প্রলোভন দেখাচ্ছে।
তিনি আরও বলেন, "ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাসে।"

একটি মন্তব্য পোস্ট করুন