ব্রেকিং নিউজ

চীন সফরে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য: আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রশংসা



প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য বয়ে এনেছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। রোববার (১৩ এপ্রিল) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক পুনর্মূল্যায়ন: প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর’ শীর্ষক এক আলোচনায় এ মূল্যায়ন উঠে আসে।

আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড গভর্নেন্সের অধীনস্থ চায়না-সাউথ এশিয়া সেন্টার ফর সোসিওকালচারাল স্টাডিজ (CSCSS)

আলোচনায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে।

আলোচনায় ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ ড. খলিলুর রহমান বলেন, “রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে চীনের আরও সক্রিয় ভূমিকা বাংলাদেশ প্রত্যাশা করে। চীন যে সহায়তা দিয়ে আসছে, তা প্রশংসনীয় হলেও এখনও আরও তাগিদ দেওয়ার প্রয়োজন রয়েছে।”

বক্তারা বলেন, ড. ইউনূসের সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। তারা চীনের প্রতি বাংলাদেশের আস্থার কথা তুলে ধরে আরও কার্যকর কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।

এই সফরকে ঘিরে ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language