ব্রেকিং নিউজ

শোভাযাত্রার নাম পরিবর্তনে চারুকলার মতামত নেয়া হয়নি: শিক্ষার্থীদের অভিযোগ



বর্ষবরণের শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কিছু শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করেছেন। রোববার (১৩ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্তে চারুকলার মতামত নেয়া হয়নি।

শিক্ষার্থীরা বলেন, “নাম পরিবর্তনের মাধ্যমে শোভাযাত্রার স্বতঃস্ফূর্ত আয়োজন ও ঐতিহ্যকে ক্ষুণ্ন করা হয়েছে। যদিও সিনেটের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে, সেখানে কোনো ছাত্র প্রতিনিধি ছিলেন না, যা সিদ্ধান্তের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।”

তারা আরও জানান, শোভাযাত্রায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’র নকশা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট নকশাকারের কোনো অনুমতি নেয়া হয়নি, যা সৃজনশীলতার প্রতি অসম্মান বলেও উল্লেখ করেন তারা।

সম্প্রতি শোভাযাত্রায় খালেদা জিয়ার একটি প্রতিকৃতি নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, “উক্ত প্রতিকৃতি চারুকলার তৈরি নয়। সেটি বাইরে থেকে পিকআপে করে এনে শোভাযাত্রায় জুড়ে দেয়া হয়েছিল।”

এই ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ নজরুল ও উপদেষ্টা ফারুকীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা দাবি করেন, তারা মিথ্যাচার করছেন এবং প্রকৃত তথ্য উপস্থাপন করছেন না।

শিক্ষার্থীরা শোভাযাত্রার নাম পরিবর্তনের যৌক্তিক কারণ জনসম্মুখে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language