ভাঙ্গায় ট্রেনে কা'টা পড়ে যুবকের মৃ'ত্যু, কানে কম শোনার কারণে দুর্ঘ'টনার আশঙ্কা




ফরিদপুর, ৮ এপ্রিল: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবু মুন্সী (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে ভাঙ্গার পুলিয়া বাজার এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বাবু মুন্সী উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামের বাসিন্দা এবং হাসমত মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় রেললাইনের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বাবু মুন্সী কানে কম শুনতেন। তারা ধারণা করছেন, ট্রেন আসার শব্দ শুনতে না পারায় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, “মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language