ব্রেকিং নিউজ

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষে'পণাস্ত্র হা'মলায় ইউক্রেনে ২১ জন নি'হত, আ'হত ৮৩



রবিবার (১৩ এপ্রিল) সকালে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন এবং অন্তত ৮৩ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো নিশ্চিত করেছেন, শহরের কেন্দ্রস্থলে এই ভয়াবহ হামলা চালানো হয়। হামলায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানান। তিনি একে চলতি বছরের অন্যতম ভয়াবহ হামলা বলে উল্লেখ করেন এবং মস্কোর বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানান।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, “নাগরিকদের ওপর এই বর্বর আক্রমণ আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের প্রকৃষ্ট উদাহরণ। বিশ্ব সম্প্রদায়কে এখনই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানাতে হবে।”

সুমিতে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউক্রেনজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language