ব্রেকিং নিউজ

চারুকলার নববর্ষ শোভাযাত্রার মোটিফে আ'গুন: ঢাবি শিক্ষার্থী শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি



ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নববর্ষ শোভাযাত্রার জন্য তৈরি করা দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলো।

তদন্তকারীরা জানান, 'ফ্যাসিস্টের মুখাকৃতি' মোটিফে আগুন দেওয়া ব্যক্তির নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রাকিব আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে, শনিবার ভোরে চারুকলা অনুষদের সামনের খোলা প্রাঙ্গণে নববর্ষের শোভাযাত্রার প্রস্তুতির সময় ফ্যাসিবাদের প্রতীকী একটি মুখমণ্ডলের মোটিফে আগুন দেওয়া হয়। আগুনে পাশে থাকা 'শান্তির পায়রা' মোটিফটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে।

শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, "শোভাযাত্রার আগে দুষ্কৃতিকারীকে গ্রেফতারের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। খুব শিগগিরই তাকে আটক করা সম্ভব হবে।"

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ প্রকাশ পেয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language