খুলনায় ফিলিস্তিন সংহতি বিক্ষোভে কেএফসি ও বাটা শোরুমে হামলা-ভাঙচুর



খুলনা, ৭ এপ্রিল: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খুলনা নগরীতে আয়োজিত বিক্ষোভ মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে সহিংসতায়। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মিছিলের একাংশ নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত আন্তর্জাতিক ফাস্ট ফুড চেইন কেএফসি এবং শিববাড়ি মোড়ে বাটা শোরুমে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল নিয়ে ফেরিঘাট মোড়ের দিকে যায়, পরে মিছিলের একটি অংশ ময়লাপোতা মোড়ে গিয়ে কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায়।

দর্শকদের ভাষ্যমতে, “তারা দোকানের ভেতরে ঢুকে চেয়ার-টেবিল, ক্যাশ কাউন্টার, টিভি, ফ্রিজসহ সবকিছু ভাঙচুর করে। খাদ্যসামগ্রী বাইরে ফেলে দেয়া হয় এবং ‘ইসরায়েলি পণ্য বর্জন করুন’ স্লোগান দেওয়া হয়।”

ঘটনার পর কেএফসি চেইনের কেউ আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে স্থানীয়রা জানান, হামলার পর প্রতিষ্ঠানের ভেতর সবকিছু কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

একই সময়ে বিক্ষোভকারীদের আরেকটি দল শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালায়। শোরুম কর্তৃপক্ষ দাবি করেছে, ভাঙচুরের পাশাপাশি সেখানে কিছু মালামাল লুটপাটও হয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language