২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট, টিকার আগে লাগবে ৭টি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট



ঢাকা, ৮ এপ্রিল: আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের হজ ফ্লাইট। হজযাত্রীদের টিকা গ্রহণের প্রক্রিয়া শুরুর আগে নির্ধারিত মেডিকেল পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (৭ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রীদের টিকা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত সাতটি মেডিকেল রিপোর্ট সঙ্গে নিয়ে যেতে হবে, যা টিকা প্রদানের তারিখের সর্বোচ্চ ৩ মাসের মধ্যে সম্পন্ন হতে হবে।

প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাগুলো হলো:

  • ইউরিন আর/এম/ই

  • আরবিএস (র‌্যান্ডম ব্লাড সুগার)

  • এক্স-রে চেস্ট পি/এ ভিউ

  • ইসিজি

  • সেরাম ক্রিয়েটিনিন

  • সিবিসি উইথ ইএসআর

  • ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং

টিকা দেওয়া হবে দেশের ৮০টি কেন্দ্রে
হজযাত্রীরা দেশের ৮০টি নির্ধারিত স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্র থেকে এই টিকা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে সব জেলার সিভিল সার্জন অফিস এবং ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ, যেমন:

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

  • স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল

  • শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল

  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

  • সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)

  • সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া

  • মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল

  • কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ

  • বাংলাদেশ সচিবালয় ক্লিনিক

  • চট্টগ্রাম, সিলেট, খুলনা, গাজীপুর, বগুড়া ও দিনাজপুরের বিভিন্ন মেডিক্যাল হাসপাতাল

হজ সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language