নাটোরে পৃথক অভিযানে ৮৫ গ্রাম হে'রোই'নসহ দুই মা'দক কারবারি আ'টক



নাটোর, ৮ এপ্রিল: নাটোরে পৃথক দুটি অভিযানে ৮৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার সকাল ও দুপুরে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস ও নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়নপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—ঢাকার পল্লবীর সেকশন ১২ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে তৌহিদুল হাসান শিপন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোঠাপাড়া এলাকার মৃত এরফান আলীর ছেলে সাদিকুল ইসলাম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল ৮টার দিকে বনবেলঘড়িয়া বাইপাসে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সিগারেটের প্যাকেটে রাখা ৫ গ্রাম হেরোইনসহ বাসযাত্রী তৌহিদুল হাসান শিপনকে আটক করা হয়।

পরে দুপুরে নারায়নপাড়া এলাকায় অপর একটি বাসে তল্লাশি চালিয়ে জুতার ভেতরে লুকানো ৮০ গ্রাম হেরোইনসহ সাদিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিএনসি কর্মকর্তা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language