এবার দিনের ভোট রাতে হওয়ার কোনও সুযোগ নেই: সিইসি

 


“দিনের ভোট রাতে নয়”—অবাধ নির্বাচনের অঙ্গীকার সিইসির

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ—এমন আশ্বাসও দিয়েছেন তিনি।

সোমবার (৫ মে) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, “নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। সকল সিদ্ধান্ত কমিশনের সব সদস্যের সম্মিলিত মতামতের ভিত্তিতেই নেওয়া হচ্ছে—এককভাবে নয়।”

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ নির্বাচন কমিশনের আওতাভুক্ত নয়। তিনি বলেন, “এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিকারভুক্ত বিষয়। নির্বাচন কমিশনের এখানে করণীয় কিছু নেই।”

সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। এতে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language