বাংলাদেশে অবাধ নির্বাচন ও স্বাধীন বিচারব্যবস্থায় সহায়তায় প্রস্তুত ইইউ: রাষ্ট্রদূত মাইকেল মিলার
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং একটি স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) — এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, চলমান রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রমে ইইউর সমর্থন রয়েছে।
সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত মিলার বলেন, “নির্বাচন কবে হবে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কোনো পক্ষের ওপর কোনো ধরনের চাপ নেই।”
তিনি আরও জানান, ইউরোপের কিছু দেশে বাংলাদেশের নাগরিকদের তৃতীয় দেশ হয়ে ভিসা আবেদন করতে হয়, এবং এ নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে ইইউ কাজ করছে বলে জানান তিনি।
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও তিনি কথা বলেন। রাষ্ট্রদূত জানান, “এই টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদি বিচারিক বিষয়, যা সম্পন্ন হতে কয়েক বছর সময় লাগতে পারে।”

একটি মন্তব্য পোস্ট করুন