সম্পদে পরিণত না করা গেলে জনসংখ্যা দেশের বোঝা হবে: প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে হবে, না হলে তা জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে।

শনিবার (৩ মে) সকালে আগারগাঁওয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং বুয়েট, রুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অত্যাবশ্যক। শুধুমাত্র সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়—জ্ঞান ও দক্ষতার মধ্যে সমন্বয় না থাকলে শিক্ষার্থীরা হতাশায় ভোগেন। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, উন্নত বিশ্বে নার্সিং পেশার ব্যাপক চাহিদা থাকলেও দক্ষ জনবল সৃষ্টির ঘাটতির কারণে সে সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। পাশাপাশি, বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language