ঢাবি শিক্ষার্থীদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’: নেতানিয়াহু ও ট্রাম্পের কুশ'পুত্তলিকা দা'হ

 



ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে ‘আজাদ প্যালেস্টাইন’ নামের একটি ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ৭০ ফুট দীর্ঘ ফিলিস্তিনের পতাকা বহন করে রাজু ভাষ্কর্যের সামনে থেকে মিছিল শুরু করে। মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করলে কদম ফোয়ারার সামনে পুলিশ তাদের বাধা দেয়। পরে সংগঠনের সাত সদস্যের একটি প্রতিনিধি দল ছয় দফা দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা দাবি, পাসপোর্টে ‘Except Israel’ শব্দটি পুনঃস্থাপন এবং আওয়ামী লীগ ও ইসরায়েলের মধ্যে যদি কোনো চুক্তি থেকে থাকে তা প্রকাশ করার আহ্বান।

এ সময় শিক্ষার্থীরা ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’, ‘ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ’ প্রভৃতি স্লোগান দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “ইসরায়েল বিশ্বে যে গণহত্যা চালাচ্ছে, তাতে আমাদের নীরব থাকা অপরাধ। রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জরুরি।”

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language