থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা আলোচনায় বসেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচিত হয়, যার মধ্যে সীমান্ত হত্যা ও তিস্তা চুক্তি অন্তর্ভুক্ত।
তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতে বসে তার উসকানিমূলক বক্তব্য নিয়েও আলোচনা হয়েছে।
গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। এটি ছিল ড. ইউনূস ও নরেন্দ্র মোদির প্রথম আনুষ্ঠানিক আলোচনা।
এর আগে, বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে তাদের সাক্ষাৎ হয়, যেখানে তারা পাশাপাশি বসেন।
একটি মন্তব্য পোস্ট করুন