৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দিল পিএসসি



ঢাকা, ২৭ এপ্রিল:

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রোববার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে পিএসসির এক প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবস্থান নেন। এতে শাহবাগ এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।

পরিস্থিতি শান্ত করতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অনশনরত চাকরিপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন। পরে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ, পিএসসির প্রতিনিধি ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

উল্লেখ্য, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন একদল চাকরিপ্রত্যাশী।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language