ব্রেকিং নিউজ

গাংনীতে যৌথবাহিনীর অভিযানে অ'স্ত্রসহ একজন আ'টক



মেহেরপুর, ১১ এপ্রিল

মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

আটক লাল্টু বিশ্বাস ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, লাল্টু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language