ঢাকা, ২৭ এপ্রিল:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসি থেকে এই গেজেট জারি করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির মেয়র পদে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণের পথ সুগম হলো।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সকল আনুষ্ঠানিকতা শেষে এই গেজেট প্রকাশ করা হয়েছে। এখন দ্রুতই শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন