কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গুলি বিনিময়, কূটনৈতিক উত্তেজনা চরমে



শ্রীনগর, ২৫ এপ্রিল: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পরদিনই কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) একাধিক পয়েন্টে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে, যা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের বিভিন্ন স্থানে পাকিস্তান সেনারা প্রথমে গুলি ছোড়ে। এরপর জবাব দেয় ভারতীয় বাহিনী। এই পাল্টাপাল্টি গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উভয় পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

কাশ্মিরে নতুন করে এ উত্তেজনার সূত্রপাত ঘটে বৃহস্পতিবার, যখন পেহেলগামে বন্দুকধারীদের এক হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। ভারত সরকার এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। ঘটনাটিকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে ফের চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

হামলার পর নয়াদিল্লি একের পর এক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, যার জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের গুলি বিনিময় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language