সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব



চট্টগ্রাম, ২ মে:

গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকদের ভূমিকা নিয়ে তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে “জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর সাংবাদিকদের জন্য সবচেয়ে বেশি স্বাধীনতা নিশ্চিত হয়েছে। আগের সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সবাইকে চুপ করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেই আইন সংশোধন করেছে।”

তিনি আরও দাবি করেন, “অনেকে ভুল বা মিথ্যা সংবাদ প্রকাশ করলেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, যা গণমাধ্যমের স্বাধীনতার বড় প্রমাণ।”

চাকরিচ্যুত হওয়া তিন সাংবাদিকের বিষয়ে তিনি বলেন, “সরকার তাদের চাকরিচ্যুত করেনি, কোনো চাপও দেয়া হয়নি। তবে সাংবাদিকরা চাইলে সেই তিন গণমাধ্যমের সামনে আন্দোলন করতে পারেন।”

সভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও গণমাধ্যমের স্বাধীনতা, দায়বদ্ধতা এবং প্রযুক্তির চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন। আলোচনা শেষে প্রেস সচিব জানান, সাংবাদিকদের অতীত ভূমিকা আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়ন করতে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language