জুলাইয়ের চেতনা নিয়ে কেউ কেউ ব্যবসা করছে, শহীদ পরিবারদের ভিক্ষা দেওয়া হচ্ছে



গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর অভিযোগ করেছেন, জুলাইয়ের চেতনার কথা বলে কিছু মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করছে। তিনি বলেন, "কেউ উপদেষ্টা হয়েছে, আবার কেউ পদোন্নতি পেয়েছে, সবই জুলাইয়ের চেতনা নিয়ে।"

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শাহবাগে অনুষ্ঠিত জুলাই মঞ্চ আয়োজিত এক সমাবেশে নুরুল হক নুর এসব মন্তব্য করেন।

তিনি আরো বলেন, "সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব দেয়ার কথা ছিল, কিন্তু কেউ সেটা দেয়নি।" এ সময় তিনি আন্দোলনে নিহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবি জানান।

নুর অভিযোগ করে বলেন, "সরকার শহীদ পরিবারের সদস্যদের এক-দুই লাখ টাকা ভিক্ষার মতো টাকা দিচ্ছে, যা যথেষ্ট নয়।" তিনি বলেন, "যারা জুলাই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত, তারা রাজনীতি করছে। এতে দলের পক্ষ থেকে আহতদের বেশি সাহায্য দেয়া হচ্ছে, অন্যরা বঞ্চিত হচ্ছে।"

এছাড়া, তিনি আরও বলেন, "আওয়ামী লীগ নিষিদ্ধে কিছু রাজনৈতিক দল কৌশলী বক্তব্য দিচ্ছে এবং তারা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে ভোট ভাগানোর পরিকল্পনা করছে।"

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language