ঢাকা, ৮ এপ্রিল – নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক।
তবে, ঠিক কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মোরশেদ আলম তিনবার নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে সংসদ বিলুপ্ত ঘোষিত হলে তিনি সংসদ সদস্যের পদ হারান।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মোরশেদ আলমের গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় আলোচনার ঝড় বইছে।

একটি মন্তব্য পোস্ট করুন