বঙ্গবন্ধু সেতুর দুই থানার নাম পরিবর্তন, নতুন নাম ‘যমুনা সেতু পূর্ব’ ও ‘যমুনা সেতু পশ্চিম’



ঢাকা, ৮ এপ্রিল:

বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার সেতুর দুই প্রান্তে অবস্থিত পুলিশ থানার নামেও পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু পশ্চিম থানা’ করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নাম পরিবর্তনের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন নাম অনুযায়ী, ‘যমুনা সেতু পশ্চিম থানা’ থাকবে সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীনে এবং ‘যমুনা সেতু পূর্ব থানা’ থাকবে টাঙ্গাইল জেলা পুলিশের অধীনে।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘যমুনা সেতু’ ঘোষণা করে। সেই অনুসারেই সংশ্লিষ্ট থানা দুটি পুনঃনামকরণ করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language