পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস



ভ্যাটিকানের সেন্ট পিটার স্কয়ারে প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার বিকেল সোয়া ৩টায় তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে রোমে পৌঁছালে ড. ইউনূসকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

প্রয়াত পোপ ফ্রান্সিস ছিলেন ড. ইউনূসের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের একজন বড় অনুরাগী। ভ্যাটিকানে দু’জন মিলে ‘তিন শূন্য উদ্যোগ’ (Zero Poverty, Zero Unemployment, Zero Net Carbon Emissions) নামক বৈশ্বিক কর্মসূচির সূচনা করেছিলেন।

ড. ইউনূস শনিবার সকাল সাড়ে ৯টায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় তিনি দেশের উদ্দেশে রওনা করবেন এবং সোমবার ভোরে তাঁর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language