লোহাগাড়ায় চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে শিশুর মর্মান্তিক মৃ'ত্যু



চট্টগ্রাম, ১৫ এপ্রিল: চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন এক দম্পতি, কোলে থাকা শিশুসন্তানসহ। এতে ৮ মাস বয়সী হামদান নামের শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে লোহাগাড়ার আধুনগর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি আধুনগর স্টেশনের কাছাকাছি পৌঁছানোর আগমুহূর্তে ‘ডি’ বগিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সেই মুহূর্তে রাজ্জাক ও লিজা দম্পতি তাদের সন্তান হামদানকে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন।

তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হামদানকে মৃত ঘোষণা করেন। আহত রাজ্জাক ও লিজা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও যাত্রীসেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language