রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস



রোম, ২৫ এপ্রিল:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস (বাংলাদেশ হাউস) পরিদর্শন করেছেন।

পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন ড. ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস পরিদর্শনকালে অধ্যাপক ইউনূস দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এসময় ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান।

এর আগে দুপুরে রোমে পৌঁছালে বিমানবন্দরে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language