জেরুজালেম, ১ মে — ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। এক সপ্তাহ আগে মধ্যাঞ্চলে শুরু হওয়া আগুন এখন ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে রাজধানী জেরুজালেম পর্যন্ত। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মাইলের পর মাইল এলাকা দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলের ২ হাজার ৮৯১ একর এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। বন্ধ করে দিতে হয়েছে তেলআবিব-জেরুজালেম মহাসড়ক, যেটি রাজধানী সংযোগকারী গুরুত্বপূর্ণ রুট।
শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়ার সঙ্গে যোগ হয়েছে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বইতে থাকা তীব্র বাতাস, যা আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাভির জানান, দেড় শতাধিক ফায়ার ফাইটিং টিম মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর অঞ্চল থেকেও স্ট্যান্ডবাই ইউনিট আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থা করতে বলেছি, যা যেকোনো আবহাওয়ায় কার্যকর।”
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও।
এই ভয়াবহ পরিস্থিতিতে বাতিল করা হয়েছে ইসরায়েলের জাতীয় স্মরণ দিবসের (মেমোরিয়াল ডে) নানা অনুষ্ঠান। আশপাশের অন্তত ১০টি লোকালয় খালি করা হয়েছে। সম্ভাব্য বিপদের আশঙ্কায় আরও অনেক এলাকাকে সর্তক করা হয়েছে।
এই দাবানল কতটা দীর্ঘস্থায়ী হতে পারে এবং পরিবেশে এর প্রভাব কেমন হবে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা

একটি মন্তব্য পোস্ট করুন