ব্রেকিং নিউজ

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিমান চলাচল বন্ধ


ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি প্রতিরোধ বাহিনী। হামলার পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। রোববার (৪ মে) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে আকস্মিকভাবে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। অল্প সময়ের মধ্যেই জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় আঘাত হেনেছে।

এ ধরনের একটি কৌশলগত স্থাপনায় হামলা ইসরায়েলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে তারা বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে একাধিক প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু তা সফল হয়নি। ফলে তারা বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language