তিনি বলেন, অল্প কিছু দিনের মধ্যেই হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাড়িভাড়া ও পরিবহন চুক্তি না করায় ৯টি এজেন্সির অবহেলার কারণে প্রায় ১০ হাজার ৫০০ হজযাত্রীর যাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে।
ভিসা ও অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে উদ্বেগ
ধর্ম উপদেষ্টা আরও জানান, আগামী ১৮ এপ্রিলের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যা হজ ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করতে পারে। এই ধরনের সমস্যা হলে তার দায় এজেন্সিগুলোকেই নিতে হবে বলে তিনি স্পষ্ট করেন।
এবার হজে যাচ্ছেন ৮৭ হাজারের বেশি বাংলাদেশি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী।
হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট এজেন্সি ও কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন