যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারত ও পাকিস্তানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, “তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় অংশগ্রহণে প্রস্তুতি দেখানোর জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আন্তরিকভাবে প্রশংসা করি। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর গঠনমূলক ও কার্যকর মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, কূটনৈতিক পথে মতপার্থক্য নিরসনের প্রচেষ্টায় প্রতিবেশী এই দুই দেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন