যুদ্ধবিরতি সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরে বিস্ফোরণের শব্দ


 যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মাত্র কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান, যা কাশ্মীরের মানুষের মনে স্বস্তির এক দমকা হাওয়া এনে দিয়েছিল। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না; নতুন করে বিস্ফোরণের খবরে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের করিম মিয়ার দোকানে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মুদি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের ফলে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও, দোকানে একাধিক গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর, বারামুল্লা ও জম্মুতে একাধিক বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে আরও জানানো হয়, কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একটি ভিডিও শেয়ার করে বলেন, “এখানে কোনো যুদ্ধবিরতি নেই।” তিনি জানান, শ্রীনগরের কেন্দ্রে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি চালিয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারাও বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। শহরজুড়ে ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও ভয়াবহ আতঙ্ক।

শ্রীনগরভিত্তিক সাংবাদিক উমর মেহরাজ জানান, তিনি আকাশে একটি বস্তু উড়তে দেখেছেন এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনেন। তাঁর ভাষায়, “বিস্ফোরণের শব্দ, বিদ্যুৎবিচ্ছিন্নতা ও এয়ার সাইরেন শোনা যাচ্ছে। প্রকৃত পরিস্থিতি এখনো পরিষ্কার নয়। এটি ক্ষেপণাস্ত্র হামলা নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া, তা বোঝা যাচ্ছে না।”

তিনি আরও জানান, বারামুল্লা ও জম্মুতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং সেসব এলাকাতেও ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

অথচ সন্ধ্যায়ই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। প্রথমে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পরে ভারত ও পাকিস্তান উভয় দেশই বিষয়টি নিশ্চিত করে এবং জানায়, এ বিষয়ে শিগগিরই বিস্তারিত আলোচনা শুরু হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language