ব্রেকিং নিউজ

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট


রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কে করিম মিয়ার দোকানে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মুদি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে দোকানে একাধিক গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

ঘটনাটি নিয়ে জানতে চাইলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং জিরাবো ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তিনি আরও জানান, এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language