বাগেরহাটের চিতলমারীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নারী নিহ'ত


 বাগেরহাট, ৭ এপ্রিল:

বাগেরহাটের চিতলমারী উপজেলার মাইশা টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরের এই ভবনে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে অগ্নি নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নেন। উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে অনিক নামের একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হন।

৫ তলা বিশিষ্ট এই ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, একাধিক প্রতিষ্ঠানের শোরুম এবং উপরের তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। আগুনে ভবনের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান জানান, "আগুন এখন নিয়ন্ত্রণে। ব্যাংকগুলোর বেশিরভাগ অংশ অক্ষত আছে। একটি প্রাণহানির ঘটনা ঘটেছে। উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা একযোগে কাজ করেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ পরে জানানো হবে।"

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language