গাজীপুর, ১২ এপ্রিল:
গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা, দোকানপাট ও শোরুমে শনিবার (১২ এপ্রিল) বিকেলে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জেলার কালিয়াকৈর, কাশিমপুর, কোনাবাড়ি, বোর্ড বাজার ও টঙ্গী এলাকায় একযোগে এ ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকদের দাবি, তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়েছিলেন এবং সেখান থেকে ঢাকার দিকে রওনা দেন। এরই ফাঁকে অজ্ঞাত পরিচয় বহিরাগত কিছু ব্যক্তি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও আশেপাশের দোকানপাটে হামলা ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় বেশ কিছু কারখানার জানালা, গেট ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। পাশাপাশি দোকান ও শোরুমে লুটপাটের ঘটনাও ঘটেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

একটি মন্তব্য পোস্ট করুন