ব্রেকিং নিউজ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা



সুনামগঞ্জ, ১০ এপ্রিল:

ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত সরকার

সাম্প্রতিক কিছু এলাকায় ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে সহিংস ঘটনার বিষয়ে তিনি বলেন, “কিছু জায়গায় মবের ঘটনা ঘটেছে, তবে আমরা প্রতিকার নিয়েছি। যেসব এলাকায় এসব ঘটনা ঘটেছে, সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।”

তিনি আরও দাবি করেন, “সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ আমাদের আরও পাঁচ বছর দায়িত্বে দেখতে চায়।”

গার্ড অব অনারে ক্ষোভ

এদিন সকালে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনেও যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে গার্ড অব অনার দিতে লাল গালিচা বিছানো দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, এ ধরনের আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই এবং এটি অপচয় হিসেবেই বিবেচিত হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language