ব্রেকিং নিউজ

নওগাঁয় গাছ কা'টাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নি'হত, আহত ১৫

 


নওগাঁ, ১০ এপ্রিল:

নওগাঁর নিয়ামতপুরে জমির গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)। এর মধ্যে শরিফুল ঘটনাস্থলেই মারা যান, আর আজিজুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধুরিয়া ডাঙ্গাপাড়ায় সাইফুল ইসলাম ও লালচান নামে দুই ব্যক্তির পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তার জমিতে মেহগনি গাছের চারা রোপণ করেছিলেন। পরবর্তীতে গাছ দুটি জমি পরিমাপ অনুযায়ী লালচানের জমির অংশে পড়েছে বলে দাবি করেন তিনি।

গতকাল সাইফুল ইসলাম গাছ দুটি কেটে নেন, এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আজ দুপুরে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে লালচান ও তার সহযোগীরা সাইফুল ইসলামের ওপর হামলা চালায়। সাইফুলকে বাঁচাতে গেলে শরিফুল ইসলামকেও মারধর করা হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আজিজুল হক মারা যান।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language