সারাদেশে ঝড়-বজ্রপাতে ৬ জেলায় ১৩ জনের মৃত্যু
সারাদেশে বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ছয়টি জেলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে, যার মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, শেরপুর, নওগাঁ ও ময়মনসিংহ।
ব্রাহ্মণবাড়িয়া:
ভ্যাপসা গরমের পর বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে পাঁচজন প্রাণ হারান। নিহতরা হলেন—শামছুল হক (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত ও একজন নারী আহত হন। নিহতদের মধ্যে কেউ মাঠে কাজ করছিলেন, কেউ গরু আনতে গিয়ে বা উঠানে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
কিশোরগঞ্জ:
বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীসহ তিনজন মারা যান। ভৈরবে খোলা মাঠ থেকে শুকানো ধান ঘরে তুলতে গিয়ে ফয়সাল ও ফারুক মিয়া প্রাণ হারান। এছাড়া হোসেনপুরে আবু বকর নামের এক ব্যক্তি মারা যান।
অন্যান্য জেলা:
হবিগঞ্জ, শেরপুর ও নওগাঁয় বজ্রপাতজনিত দুর্ঘটনায় একজন করে নিহত হন।
এছাড়া ময়মনসিংহ সদরের মড়াকুড়ি গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন