টাঙ্গাইলে বাসার গ্রিল কেটে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি


টাঙ্গাইলে বাসার গ্রিল কেটে চুরি, নগদ টাকা-ডলার ও স্বর্ণালঙ্কার লুট

টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া এলাকায় এক বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় আমিনুল ইসলাম আরজুর বাসায় এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান, “সন্ধ্যায় বাসায় ফিরে দেখি রান্নাঘরের জানালার গ্রিল কেটে কেউ ঘরে প্রবেশ করেছে। পরে ঘরের জিনিসপত্র তল্লাশি করে দেখা যায়, ১১শ মার্কিন ডলার, ৮২ হাজার টাকা, স্বর্ণের চেন ও আংটি, এছাড়াও বেশ কিছু দামি কাপড় চুরি হয়েছে।”

ঘটনার পরপরই তিনি পুলিশকে খবর দেন। টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language