ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ — ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী বৈশাখী নাট্যোৎসব। আগামী ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিতব্য এই উৎসবের আয়োজন করেছে আইইউবি থিয়েটার।
উৎসবে অংশ নিচ্ছে চারটি স্বনামধন্য নাট্যদল, যারা পরিবেশন করবে চারটি মনোমুগ্ধকর নাট্যপ্রযোজনা। নাটকপ্রেমীদের জন্য এই আয়োজন যেন এক আবেগঘন নাট্যযাত্রা— গল্পের গভীরে ডুব দেওয়ার এবং সময়ের সীমা অতিক্রম করার এক অনন্য সুযোগ।
নাট্যসূচি:
১৩ এপ্রিল, সকাল ১১টা: উদ্বোধনী প্রদর্শনী হিসেবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের 'তাসের দেশ'।
১৩ এপ্রিল, বিকেল ৪টা: জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় পরিবেশিত হবে ‘দ্বিতীয় মৃত্যুর আগে’।
১৪ এপ্রিল, দুপুর ১টা: তীরন্দাজ রেপার্টরি নাট্যদলের ‘কণ্ঠনালীতে সূর্য’।
১৪ এপ্রিল, বিকেল ৪টা: মোহাম্মদ আলী হায়দারের নির্দেশনায় সামিনা লুৎফা নিত্রার ‘খনা’ নাটক দিয়ে সমাপ্তি হবে উৎসবের।
প্রতি নাটকের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট সংগ্রহ করা যাচ্ছে আইইউবির গ্রাউন্ড ফ্লোরে DOSA অফিসের সামনে থেকে, এছাড়া অনলাইনেও টিকিট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। অনলাইনে টিকিট সংগ্রহ করতে দর্শকদের ভিজিট করতে বলা হয়েছে ‘আইইউবি বৈশাখী নাট্যোৎসব’ লিংকে। আরও তথ্য বা সহায়তার জন্য যোগাযোগ করা যাবে: +8801307121767
উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র্যাফেল ড্র, যেখানে একটি টিকিটেই নাটক উপভোগের পাশাপাশি থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।
নাটক, উৎসব ও বৈশাখ— এই তিনের মিলনে আইইউবিতে শুরু হতে যাচ্ছে এক অনন্য সাংস্কৃতিক আয়োজন। নাট্যপ্রেমীদের জন্য এটি হতে চলেছে এক আনন্দময় অভিজ্ঞতা।
একটি মন্তব্য পোস্ট করুন