ব্রেকিং নিউজ

চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক জোরদারে সন্তুষ্টি প্রকাশ বিএনপির

 


ঢাকা, ২৬ এপ্রিল:
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সঙ্গে নতুন করে সম্পর্কের উন্নয়ন এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ এপ্রিল) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিপিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবান-এর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছরে দেশে ফ্যাসিস্ট শাসনের কারণে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক আগের মতো ভালো ছিল না। এখন আলোচনা করে আমরা সম্পর্ক পুনরায় দৃঢ় করতে পেরেছি।”

বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কথোপকথন হয় বলেও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, তারা বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রাখে এবং জনগণের সিদ্ধান্তকেই সম্মান করবে।

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশ সফরে আসে। সফরের দ্বিতীয় দিন শনিবার তারা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language