ব্রেকিং নিউজ

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 


ঢাকা, ১৩ এপ্রিল:

রাজধানীর পূর্বাচল নিউটাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার দুই কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন। মামলার আসামিরা বর্তমানে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার একই প্রকল্পে দুর্নীতির আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দেড় দশক ক্ষমতায় থাকার পর, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। এরপর তিনি প্রতিবেশী দেশ ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন এবং এখনো সেখানে অবস্থান করছেন।

এ ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দুর্নীতির অভিযোগ ও মামলার অগ্রগতির দিকে নজর রাখছে জাতীয় ও আন্তর্জাতিক মহল।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language