হজযাত্রা সুষ্ঠুভাবে চলছে: ৩ দিনে সৌদি পৌঁছেছেন ১১ হাজারের বেশি হজযাত্রী



ঢাকা, ১ মে — নির্ধারিত সময় অনুযায়ী ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে বলে জানিয়েছে হজ অফিস। গত তিন দিনে মোট ২৭টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ১১ হাজার ৬০ জন হজযাত্রী।

বৃহস্পতিবার (১ মে) সকালে হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তবে তিনি জানান, ভিসা জটিলতার কারণে ২৩ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যেতে পারেননি।

পরিচালক জানান, সৌদি হজ মন্ত্রণালয় নতুন সফটওয়্যারে ভিসা কার্যক্রম পরিচালনার জন্য আপডেট প্রক্রিয়ায় রয়েছে, যার কারণে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে, সরকারি ব্যবস্থাপনায় এবারের হজযাত্রা সুশৃঙ্খল ও সময়মতো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language