অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি


তীব্র তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঝড়-বজ্রপাতে নিহত ১৩

টানা তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো রাজধানী ঢাকায়। রোববার (১১ মে) রাত ৮টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও গর্জনের পর শুরু হয় বৃষ্টি।

সন্ধ্যার পর থেকেই রাজধানীর কিছু এলাকায় ঠান্ডা বাতাস বইতে শুরু করে, যা কিছুটা স্বস্তি এনে দেয় জনজীবনে। রাত সোয়া আটটার দিকে মেঘের গর্জন ও বিজলির ঝলকানির পরপরই শুরু হয় বৃষ্টি। দীর্ঘদিনের দাবদাহে অতিষ্ঠ নগরবাসীর জন্য এটি একরকম স্বস্তির নিঃশ্বাস হয়ে আসে।

এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়—৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনাও ঘটেছে। এতে ছয়টি জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ পাঁচজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language